রইলাম প্রতীক্ষায়
| কানহার পথে |
![]() |
| "মিনিট পাঁচেক ড্রাইভ করার পরেই আমরা ছোপধারী শিকারীকে দেখলাম"(চিতাবাঘ) |
৯৮০ বর্গ কিলোমিটারের কোর জোন এবং ১,৯৪৯ কিলোমিটার বাফার এরিয়া জুড়ে শাল, তেন্দু, বাঁশ, জাম আর পলাশে সাজানো কানহার অন্দর। ১৯৬৫ সালে সরকারিভাবে সংরক্ষিত হওয়ার পর ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইন বা Wildlife Protect Act অনুসারে এই জাতীয় উদ্যান ১৯৭৩ সালে Project Tiger এর আওতায় আসে এবং ব্যাঘ্র সংরক্ষিত অঞ্চলের (Tiger Reserve) স্বীকৃতি পায়। কানহার শুষ্ক পর্ণমোচী অরণ্যরাজি ছড়িয়ে রয়েছে মধ্যপ্রদেশের মাণ্ডলে এবং বালাঘাট জেলায়। মাঝে বয়ে চলেছে সাদা-কালো হাঁলো ও বানজার নদীর অববাহিকা। জাতীয় উদ্যানের স্বীকৃতি পাওয়ার পরই বিতর্ককে সঙ্গী করে জঙ্গলের ভেতরে ছড়িয়ে থাকা প্রায় তিরিশটি বাইগা ও গোন্দ উপজাতির গ্রাম উচ্ছেদ করে নিয়ে আসা হয় জঙ্গলের বাইরে। ছিন্নমূল হন বহু মানুষ। ঠুঠা বইগা আর বিরজু বইগারা হয়তো তাদের উত্তরপুরুষের মধ্য দিয়ে আজও খুঁজে বেড়ায় তাদের আদিভূমি!
![]() |
| সম্বরের পিঠে শালিক |
![]() |
| শিং বাহার |
![]() |
| নয়না |
![]() |
| সোনালী ঊষার ছোঁওয়ায় |
© 2020 প্রতীক মহাপাত্র







